English / বাংলা
Editorial News 24

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৬৫ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৪৫ জনে।

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৯৪ জন।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৬৫ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৪৫ জনে।একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৯ জন। গত ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৯৩৩ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৪৮ হাজার ৫০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৮৮৮ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সাতজনের মৃত্যু হলেও নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গে মোট ৯০৯ শিশুর মৃত্যু হয়েছে।অন্যদিকে একই সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০০ জনের।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৯৪ জন।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৬৫ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৪৫ জনে।একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৯ জন। গত ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৯৩৩ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৪৮ হাজার ৫০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৮৮৮ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সাতজনের মৃত্যু হলেও নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গে মোট ৯০৯ শিশুর মৃত্যু হয়েছে।অন্যদিকে একই সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০০ জনের।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0