English / বাংলা
Editorial News 24

রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টিঅ্যান্ডটি তার ভান্ডার এলাকায় চোর সন্দেহে আটক এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে তাকে কারা পিটিয়েছে, তা নিয়ে বিটিসিএল কর্তৃপক্ষ ও আনসার সদস্যরা পরস্পরকে দায়ী করছেন।

বিটিসিএলে এক যুবককে পিটিয়ে হত্যা


প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

বিটিসিএলে এক যুবককে পিটিয়ে হত্যা

রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টিঅ্যান্ডটি তার ভান্ডার এলাকায় চোর সন্দেহে আটক এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে তাকে কারা পিটিয়েছে, তা নিয়ে বিটিসিএল কর্তৃপক্ষ ও আনসার সদস্যরা পরস্পরকে দায়ী করছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কয়েকজন যুবক বিটিসিএলের ওই এলাকায় প্রবেশ করলে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় একজনকে আটক করা হয়। পরে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ ওঠে।আটকের পর গুরুতর আহত ও অচেতন অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর মঙ্গলবার বেলা ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

ঘটনার পর আনসার সদস্যরা দাবি করেন, তারা যুবককে আটক করে সকাল সাড়ে ৯টার দিকে বিটিসিএল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন। তাদের অভিযোগ, এরপর বিটিসিএল কর্মচারীরাই তাকে মারধর করেছেন।ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ নিয়েও তৈরি হয়েছে রহস্য। বিটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি কাভার করা সিসিটিভি ক্যামেরাটি নষ্ট ছিল। অন্যদিকে আনসার কর্মকর্তারা বলছেন, ফুটেজ পাওয়া পুলিশের ভাষ্য, ওই যুবক চোর হলেও তাকে পিটিয়ে হত্যার অধিকার কারও নেই। এ ধরনের ঘটনা আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ।


আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬


বিটিসিএলে এক যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টিঅ্যান্ডটি তার ভান্ডার এলাকায় চোর সন্দেহে আটক এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে তাকে কারা পিটিয়েছে, তা নিয়ে বিটিসিএল কর্তৃপক্ষ ও আনসার সদস্যরা পরস্পরকে দায়ী করছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কয়েকজন যুবক বিটিসিএলের ওই এলাকায় প্রবেশ করলে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় একজনকে আটক করা হয়। পরে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ ওঠে।আটকের পর গুরুতর আহত ও অচেতন অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর মঙ্গলবার বেলা ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

ঘটনার পর আনসার সদস্যরা দাবি করেন, তারা যুবককে আটক করে সকাল সাড়ে ৯টার দিকে বিটিসিএল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন। তাদের অভিযোগ, এরপর বিটিসিএল কর্মচারীরাই তাকে মারধর করেছেন।ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ নিয়েও তৈরি হয়েছে রহস্য। বিটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি কাভার করা সিসিটিভি ক্যামেরাটি নষ্ট ছিল। অন্যদিকে আনসার কর্মকর্তারা বলছেন, ফুটেজ পাওয়া পুলিশের ভাষ্য, ওই যুবক চোর হলেও তাকে পিটিয়ে হত্যার অধিকার কারও নেই। এ ধরনের ঘটনা আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ।



Editorial News 24


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0