বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় নেতা মেঘমল্লার বসুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
হাসপাতাল পরিচালক জানান, মঙ্গলবার থেকেই মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরিস্থিতি বিবেচনায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। পরে বুধবার অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
মো. আসাদুজ্জামান বলেন, মেঘমল্লার বসু অনেকগুলো ঘুমের ওষুধ সেবন করেছিলেন। মঙ্গলবার রাত থেকে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। এ কারণে আইসিইউ থেকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং ভালো ফলের আশা করছেন বলেও জানান তিনি।
এর আগে সোমবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে অসুস্থ অবস্থায় মেঘমল্লার বসুকে উদ্ধার করেন পরিচিতরা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তার পাকস্থলী পরিষ্কার করেন। এরপর তাকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সর্বশেষ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন