ঢাকার মেট্রোরেল রুটের ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ফাটল শনাক্ত হয়েছে। একই সঙ্গে ২৭টি বেয়ারিং প্যাডকে ‘ক্রিটিক্যাল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উঠে আসে।মন্ত্রী জানান, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে থাকা মোট ৭৩০টি বেয়ারিং প্যাড পর্যালোচনা করেছে সেফটি অডিট কমিটি। পর্যালোচনায় ১৪৭টি বেয়ারিং প্যাডে ছোটখাটো ত্রুটি পাওয়া গেছে। এছাড়া ২৯৭টিতে স্থাপনের সময়কার ওয়ার্কম্যানশিপ-সংক্রান্ত ত্রুটি শনাক্ত হয়েছে।
তবে এসব ত্রুটির সবগুলোকে গুরুতর হিসেবে বিবেচনা করা হয়নি। অডিটে ২৭টি বেয়ারিং প্যাডকে ‘ক্রিটিক্যাল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি মেট্রোরেলের ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ফাটল শনাক্ত হয়েছে।
সেফটি অডিট কমিটির সুপারিশ অনুযায়ী এসব সমস্যা সমাধানে কাজ শুরু হয়েছে বলে জানান মন্ত্রী। বেয়ারিং প্যাড স্থানচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে—এমন ১০টি স্থানে ইতোমধ্যে স্টিল ব্র্যাকেট বসানো হয়েছে।ঝুঁকিপূর্ণ ২৭টি বেয়ারিং প্যাডের অবস্থার পরিবর্তন পর্যবেক্ষণে সেটেলমেন্ট মার্কার স্থাপন করা হয়েছে। ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত এসব বেয়ারিং প্যাড আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিস্থাপনের পরিকল্পনা রয়েছে বলেও সংসদে জানান শেখ রবিউল আলম।
অন্যদিকে, ৪৬টি পিয়ারে শনাক্ত ফাটলের ঝুঁকি নিরূপণ ও প্রয়োজনীয় মেরামত কৌশল নির্ধারণের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)কে স্ট্রাকচারাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।এ ছাড়া মেট্রোরেলের বিভিন্ন স্থাপনায় থাকা ফাটলের পরিমাপ ও নিয়মিত পর্যবেক্ষণের জন্য ১০২টি স্থানে ‘স্ট্রাকচারাল ক্র্যাক গেজ’ স্থাপনের কাজ চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন