দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ২৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা বিভাগে। এ বিভাগে নতুন করে ২৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২৫ জন এবং চট্টগ্রাম বিভাগে ১৯৮ জন রোগী ভর্তি হয়েছেন।এ ছাড়া বরিশাল বিভাগে ১৫৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।অন্যদিকে রাজশাহী বিভাগে ৯৯ জন, রংপুর বিভাগে ৩৬ জন এবং সিলেট বিভাগে পাঁচজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব বলছে, চলতি বছরের ৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৪৩ হাজার ৮২৩ জন ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১২১ জন।ক্রমবর্ধমান রোগী ও মৃত্যুর ঘটনায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা থাকায় মশা নিয়ন্ত্রণ ও ব্যক্তিগত সতর্কতার ওপর জোর দেওয়ার প্রয়োজন রয়েছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন