দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১ হাজার ৯৮ জনের শরীরে।রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ১ হাজার ৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম ও হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ১৪৮ জনে।এ সময়ে নতুন করে ৫৫ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৯৬ জনে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে অনেকেই চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৪ হাজার ১৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৩৮ হাজার ৭৭২ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে।গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হওয়ায় ১৫ মার্চ থেকে এ পর্যন্ত এ ধরনের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯৪ জনে।
তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত কোনো শিশুর মৃত্যু হয়নি। ফলে ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ জনেই রয়েছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন