English / বাংলা
Editorial News 24

শামা ওবায়েদ বলেন, জ্বালানি সংকট সমাধানে সরকার কাজ করছে। সংকট মোকাবিলায় সম্ভাব্য সব উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। প্রয়োজন হলে আফ্রিকার দেশগুলো থেকেও জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হবে।

জ্বালানি সংকট কাটাতে বিকল্প উৎসের সন্ধানে সরকার: শামা ওবায়েদ

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

জ্বালানি সংকট কাটাতে বিকল্প উৎসের সন্ধানে সরকার: শামা ওবায়েদ

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সম্ভাব্য সব বিকল্প উৎস খুঁজছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রয়োজন হলে আফ্রিকা থেকেও জ্বালানি আমদানি করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, জ্বালানি সংকট সমাধানে সরকার কাজ করছে। সংকট মোকাবিলায় সম্ভাব্য সব উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। প্রয়োজন হলে আফ্রিকার দেশগুলো থেকেও জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হবে।আসন্ন জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশের অর্থনীতি ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের ভঙ্গুর অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে সময় প্রয়োজন। বর্তমান সরকার ব্যাংকিং খাতে স্বচ্ছতা ফেরাতে কাজ করছে। একই সঙ্গে অর্থনীতির বিভিন্ন খাতে গুণগত পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এসব সংস্কার বাস্তবায়নে আরও সময় লাগবে।

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে অনুকূল পরিবেশ তৈরিতেও সরকার কাজ করছে বলে জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, অবৈধ অভিবাসন বন্ধেও সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে। পাশাপাশি রোহিঙ্গা সংকট আগের চেয়ে আরও জটিল হয়েছে। আসন্ন জাতিসংঘ সম্মেলনে এ বিষয়ে একটি পৃথক অধিবেশন অনুষ্ঠিত হবে।তিনি বলেন, আন্তর্জাতিকভাবে কার্যকর চাপ সৃষ্টি করা ছাড়া রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান করা কঠিন।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

জ্বালানি সংকট কাটাতে বিকল্প উৎসের সন্ধানে সরকার: শামা ওবায়েদ

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সম্ভাব্য সব বিকল্প উৎস খুঁজছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রয়োজন হলে আফ্রিকা থেকেও জ্বালানি আমদানি করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, জ্বালানি সংকট সমাধানে সরকার কাজ করছে। সংকট মোকাবিলায় সম্ভাব্য সব উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। প্রয়োজন হলে আফ্রিকার দেশগুলো থেকেও জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হবে।আসন্ন জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশের অর্থনীতি ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের ভঙ্গুর অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে সময় প্রয়োজন। বর্তমান সরকার ব্যাংকিং খাতে স্বচ্ছতা ফেরাতে কাজ করছে। একই সঙ্গে অর্থনীতির বিভিন্ন খাতে গুণগত পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এসব সংস্কার বাস্তবায়নে আরও সময় লাগবে।

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে অনুকূল পরিবেশ তৈরিতেও সরকার কাজ করছে বলে জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, অবৈধ অভিবাসন বন্ধেও সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে। পাশাপাশি রোহিঙ্গা সংকট আগের চেয়ে আরও জটিল হয়েছে। আসন্ন জাতিসংঘ সম্মেলনে এ বিষয়ে একটি পৃথক অধিবেশন অনুষ্ঠিত হবে।তিনি বলেন, আন্তর্জাতিকভাবে কার্যকর চাপ সৃষ্টি করা ছাড়া রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান করা কঠিন।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0