সাভারের আশুলিয়ায় একটি ঘর থেকে স্বামী-স্ত্রী ও তাদের শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা সাধারণত বন্ধ থাকত। স্বামী-স্ত্রী পরিচয়ে তারা সেখানে ভাড়া থাকতেন। শুক্রবার রাতে কক্ষটি থেকে পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে ভোরে সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
আশুলিয়া থানার ডিউটি অফিসার এসআই রাসেল হোসেন জানান, ঘর থেকে দুর্গন্ধ পাওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরে কক্ষটি থেকে স্বামী-স্ত্রী ও তাদের শিশুসন্তানের মরদেহ উদ্ধার করা হয়।তিনি আরও জানান, নিহত পুরুষের গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ছিল। মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন