আওয়ামী লীগ সরকারের সময়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য একের পর এক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলেও সেগুলো কীভাবে পরিচালনা করা হবে, সে বিষয়ে যথাযথ পরিকল্পনা ছিল না বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিকেলে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শ্যামল চন্দ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদাসহ স্থানীয় নেতারা।
বিমানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ বিদ্যুতের নামে শুধু প্লান্ট করেছে, কিন্তু এসব বিদ্যুৎকেন্দ্র কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে প্রয়োজনীয় পরিকল্পনা করেনি। ফলে ভবিষ্যতে বিদ্যুৎ খাত কীভাবে চলবে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারও বিদ্যুৎ খাতের উন্নয়নে উল্লেখযোগ্য কোনো কাজ করেনি। গ্যাস উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট একটি যন্ত্র নষ্ট হলেও সেটি মেরামত করা হয়নি। এর ফলে বিদ্যুৎ উৎপাদনে সমস্যা হচ্ছে এবং সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।
দেশকে নতুন করে গড়ে তুলতে এবং রাষ্ট্র নির্মাণে সবাইকে কিছুটা সময় দেওয়ার আহ্বান জানান তিনি।
এলাকার কৃষি ও খাদ্য সহায়তার বিষয়ে এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, স্থানীয় সমস্যাগুলো সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। চলতি মাস থেকেই প্রতিটি ইউনিয়নে সারের ডিলার ও টিসিবির ডিলার নিয়োগ দেওয়া হবে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন