English / বাংলা
Editorial News 24

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগের ব্যাখ্যা দিতে গিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

২৪ ঘণ্টায় দুদকের বক্তব্য প্রত্যাহারের দাবি, না হলে মামলা: আসিফ মাহমুদ

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

২৪ ঘণ্টায় দুদকের বক্তব্য প্রত্যাহারের দাবি, না হলে মামলা: আসিফ মাহমুদ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগের ব্যাখ্যা দিতে গিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।তিনি দাবি করেছেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে দুদকের অভিযোগের মিল নেই। তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে এবং ২৪ ঘণ্টার মধ্যে দুদক তাদের বক্তব্য প্রত্যাখ্যান না করলে আইনি প্রক্রিয়ায় মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) এনসিপির কার্যালয়ে দুদকের অভিযোগ নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন আসিফ মাহমুদ।ব্রিফিংয়ে তিনি বলেন, ‘মিডিয়ার রিপোর্টের সঙ্গে দুদকের রিপোর্টের মিল নেই।’৩৮ কর্মকর্তাকে চলতি দায়িত্ব থেকে পূর্ণ মেয়াদে পদায়নের বিষয়ে আসিফ মাহমুদ বলেন, আদালতের রায়ের কারণেই তাদের চলতি দায়িত্ব থেকে পূর্ণ মেয়াদে পদায়ন করা হয়েছে। এ সময় তিনি প্রশ্ন তোলেন, দুদক কি আদালতের রায়কে চ্যালেঞ্জ করছে?এ ছাড়া ১৮২ কর্মকর্তার পদোন্নতির বিষয়ে তিনি বলেন, পিএসসির নিয়ম অনুসরণ করেই তাদের পদোন্নতি দেওয়া হয়েছে।আসিফ মাহমুদের দাবি, যে দুটি ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ ও সংবাদ প্রকাশিত হয়েছে, সেগুলো গণমাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন।তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে। দুটো ঘটনাই সচিব পর্যায়ে সম্পন্ন হয়েছে।’আসিফ মাহমুদ আরও অভিযোগ করেন, সরকারি দলের দিনের আলোতে করা দুর্নীতি আড়াল করতেই তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হচ্ছে।দুদকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, তদন্তকারী সংস্থাকে আরও দায়িত্বশীল হতে হবে।

এ সময় প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘নিউজ ডিলিট না করালে মানহানির মামলা করব। ২৪ ঘণ্টার মধ্যে দুদক বক্তব্য প্রত্যাখ্যান না করলে আইনি প্রক্রিয়ায় দুদকের মুখপাত্রের বিরুদ্ধে মানহানির মামলা করব।’দুদকের কার্যক্রম ও সংস্কার নিয়েও বক্তব্য দেন তিনি। আসিফ মাহমুদ বলেন, ‘বিএনপি এ জন্যই দুদকের সংস্কার মানেনি।’সরকারের প্রতিও আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিরোধী মত দমনে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) পথ থেকে সরে আসুন।’

ব্রিফিংয়ে আসিফ মাহমুদ আরও দাবি করেন, তার বিরুদ্ধে অভিযোগ ও সংবাদ প্রকাশের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। একই সঙ্গে দুদকের মতো তদন্তকারী সংস্থাগুলোকে অভিযোগ যাচাই এবং বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, আসিফ মাহমুদের বক্তব্য তার নিজস্ব দাবি ও অভিযোগ। তার বিরুদ্ধে ওঠা দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট তদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

২৪ ঘণ্টায় দুদকের বক্তব্য প্রত্যাহারের দাবি, না হলে মামলা: আসিফ মাহমুদ

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0