English / বাংলা
Editorial News 24

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়া আঞ্চলিক কার্যালয়ে হঠাৎ পরিদর্শনে যান তিনি।

খিলগাঁও কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শোকজ

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

খিলগাঁও কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শোকজ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২-এর খিলগাঁও আঞ্চলিক কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারির নির্দেশ দিয়েছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়া আঞ্চলিক কার্যালয়ে হঠাৎ পরিদর্শনে যান তিনি।প্রশাসক কার্যালয়ে পৌঁছানোর পর মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। ফলে পরিদর্শন শুরুর পর বিলম্বে আসা কর্মকর্তা-কর্মচারীদের কার্যালয়ে প্রবেশের সুযোগ দেওয়া হয়নি।

পরিদর্শনের সময় প্রশাসক কার্যালয়ের বিভিন্ন শাখা ও কক্ষ ঘুরে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই করেন। তিনি প্রতিটি শাখার হাজিরা খাতা পরীক্ষা করে অনুপস্থিতদের হাজিরা খাতায় তাৎক্ষণিকভাবে ‘অনুপস্থিত’ চিহ্নিত করার নির্দেশ দেন।

পরে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া এবং বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিতে অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবু আসলামকে নির্দেশ দেন প্রশাসক।এ সময় নাগরিক সেবার মান নিয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন তিনি। নাগরিকদের সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না বলে সতর্ক করেন প্রশাসক।

এ ছাড়া অঞ্চল-২-এর বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম সরেজমিনে মনিটরিং করার পাশাপাশি এসব কার্যক্রমে কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার নির্দেশ দেন তিনি।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

খিলগাঁও কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শোকজ

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২-এর খিলগাঁও আঞ্চলিক কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারির নির্দেশ দিয়েছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়া আঞ্চলিক কার্যালয়ে হঠাৎ পরিদর্শনে যান তিনি।প্রশাসক কার্যালয়ে পৌঁছানোর পর মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। ফলে পরিদর্শন শুরুর পর বিলম্বে আসা কর্মকর্তা-কর্মচারীদের কার্যালয়ে প্রবেশের সুযোগ দেওয়া হয়নি।

পরিদর্শনের সময় প্রশাসক কার্যালয়ের বিভিন্ন শাখা ও কক্ষ ঘুরে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই করেন। তিনি প্রতিটি শাখার হাজিরা খাতা পরীক্ষা করে অনুপস্থিতদের হাজিরা খাতায় তাৎক্ষণিকভাবে ‘অনুপস্থিত’ চিহ্নিত করার নির্দেশ দেন।

পরে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া এবং বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিতে অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবু আসলামকে নির্দেশ দেন প্রশাসক।এ সময় নাগরিক সেবার মান নিয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন তিনি। নাগরিকদের সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না বলে সতর্ক করেন প্রশাসক।

এ ছাড়া অঞ্চল-২-এর বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম সরেজমিনে মনিটরিং করার পাশাপাশি এসব কার্যক্রমে কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার নির্দেশ দেন তিনি।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0