English / বাংলা
Editorial News 24

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশালে ১২১ জন, চট্টগ্রামে ১৩৯ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২৯৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৮ জন রয়েছেন।

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, এক দিনে ৫ মৃত্যু; চলতি বছর প্রাণ গেল ১০২ জনের

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

 ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, এক দিনে ৫ মৃত্যু; চলতি বছর প্রাণ গেল ১০২ জনের

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১০২ জনে পৌঁছেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশালে ১২১ জন, চট্টগ্রামে ১৩৯ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২৯৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৮ জন রয়েছেন।এ ছাড়া খুলনা বিভাগে ২৪৬ জন, ময়মনসিংহে ৮৭ জন, রাজশাহীতে ১১৪ জন, রংপুরে ৩৪ জন এবং সিলেটে পাঁচজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১ সেপ্টেম্বর পর্যন্ত চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে মোট ৩৭ হাজার ১৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩৪ হাজার ৩৮৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।এর আগে ২০২৫ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।

আর ২০২৩ সালে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ওই বছর ডেঙ্গুতে প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, এক দিনে ৫ মৃত্যু; চলতি বছর প্রাণ গেল ১০২ জনের

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১০২ জনে পৌঁছেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশালে ১২১ জন, চট্টগ্রামে ১৩৯ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২৯৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৮ জন রয়েছেন।এ ছাড়া খুলনা বিভাগে ২৪৬ জন, ময়মনসিংহে ৮৭ জন, রাজশাহীতে ১১৪ জন, রংপুরে ৩৪ জন এবং সিলেটে পাঁচজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১ সেপ্টেম্বর পর্যন্ত চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে মোট ৩৭ হাজার ১৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩৪ হাজার ৩৮৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।এর আগে ২০২৫ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।

আর ২০২৩ সালে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ওই বছর ডেঙ্গুতে প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0