English / বাংলা
Editorial News 24

সোমবার হোয়াইট হাউস থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে এ কথা জানান ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বোয়িং নিয়ে তারেক রহমানকে ট্রাম্পের আশ্বাস, ‘বাংলাদেশকে হতাশ করবে না’

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

 বোয়িং নিয়ে তারেক রহমানকে ট্রাম্পের আশ্বাস, ‘বাংলাদেশকে হতাশ করবে না’

বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি আশ্বস্ত করে বলেছেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না।’

সোমবার হোয়াইট হাউস থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে এ কথা জানান ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।চিঠিতে ট্রাম্প বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। একই সঙ্গে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসাও জানিয়েছেন তিনি।

বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না।’ এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত মনোযোগের বিষয়টিও তিনি সবসময় মনে রাখবেন বলে উল্লেখ করেন।চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভবিষ্যতে সাক্ষাতের আশাবাদও ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বোয়িং নিয়ে তারেক রহমানকে ট্রাম্পের আশ্বাস, ‘বাংলাদেশকে হতাশ করবে না’

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি আশ্বস্ত করে বলেছেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না।’

সোমবার হোয়াইট হাউস থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে এ কথা জানান ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।চিঠিতে ট্রাম্প বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। একই সঙ্গে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসাও জানিয়েছেন তিনি।

বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না।’ এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত মনোযোগের বিষয়টিও তিনি সবসময় মনে রাখবেন বলে উল্লেখ করেন।চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভবিষ্যতে সাক্ষাতের আশাবাদও ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0