দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।রোববার দুপুরে মানিকগঞ্জ শহরের বেউথা এলাকায় একটি সরকারি খাদ্যগুদাম আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, সম্ভাব্য দুর্যোগ ও যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুতি নিচ্ছে। দেশের কোথাও যাতে খাদ্যসংকট তৈরি না হয়, সে বিষয়টি মাথায় রেখে প্রয়োজনীয় মজুত নিশ্চিত করা হচ্ছে।খাদ্যপণ্যের বাজারে সিন্ডিকেটের অভিযোগের বিষয়ে জানতে চাইলে আফরোজা খানম রিতা বলেন, তিনি সম্প্রতি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। তাই বিষয়টি সম্পর্কে বিস্তারিত পর্যবেক্ষণ ও যাচাই-বাছাই করার প্রয়োজন রয়েছে। প্রকৃত পরিস্থিতি বুঝে এ বিষয়ে পরবর্তীতে মতামত জানানো হবে।
পরিদর্শনের সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাছরিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আইয়ুব রায়হানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন