বাংলাদেশের বিভিন্ন খাতে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়া। বিশেষ করে বৈদ্যুতিক যান (ইভি), সৌরবিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি ও হালাল খাদ্যশিল্পে বিনিয়োগে দেশটির আগ্রহ রয়েছে।রোববার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। দুই দেশের বিদ্যমান সম্পর্ককে কার্যকর অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দেওয়ার ব্যাপারে উভয়পক্ষ আগ্রহ প্রকাশ করে।মালয়েশিয়ার সম্ভাব্য বিনিয়োগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে বৈদ্যুতিক যান, সৌর প্যানেল, নবায়নযোগ্য জ্বালানি এবং হালাল খাদ্য খাতে বিনিয়োগের বিষয়ে মালয়েশিয়ার আগ্রহ রয়েছে। এসব খাত মিলিয়ে প্রায় ২ বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রস্তুতি চলছে। খুব শিগগিরই বিনিয়োগের প্রক্রিয়া শুরু হতে পারে বলেও মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে।বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য মালয়েশিয়া সফর নিয়েও আলোচনা হয়েছে।
এদিকে বাংলাদেশ থেকে আরও শ্রমিক নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, আগামী সেপ্টেম্বর থেকে ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ কর্মী নেওয়ার বিষয়ে মালয়েশিয়া আলোচনা করছে। এর মধ্যে প্রায় ১০ হাজার কর্মী কোনো ধরনের খরচ ছাড়াই মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পেতে পারেন।শ্রমিক নেওয়ার বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দেখভাল করছে বলে জানান তিনি।বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন