English / বাংলা
Editorial News 24

চাকরি খোঁজার প্ল্যাটফর্ম ‘বিডিজবস’ থেকে অন্তত ৬০ লাখ বাংলাদেশি চাকরিপ্রার্থীর তথ্য বা সিভি হ্যাক করার দাবি করেছে ‘মাদারাক্স’ নামের একটি হ্যাকার গ্রুপ।

৬০ লাখ চাকরিপ্রার্থীর সিভি চুরির দাবি, ডার্ক ওয়েবে বিক্রির বিজ্ঞাপন

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

৬০ লাখ চাকরিপ্রার্থীর সিভি চুরির দাবি, ডার্ক ওয়েবে বিক্রির বিজ্ঞাপন

চাকরি খোঁজার প্ল্যাটফর্ম ‘বিডিজবস’ থেকে অন্তত ৬০ লাখ বাংলাদেশি চাকরিপ্রার্থীর তথ্য বা সিভি হ্যাক করার দাবি করেছে ‘মাদারাক্স’ নামের একটি হ্যাকার গ্রুপ। এসব তথ্য ডার্ক ওয়েবে বিক্রির জন্য বিজ্ঞাপন দেওয়ারও দাবি করেছে তারা।তবে হ্যাকারদের এই দাবি প্রত্যাখ্যান করেছে বিডিজবস। একই সঙ্গে যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার না করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ডেইলি স্টার বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ডার্ক ওয়েবের একটি ফোরামে ‘মাদারাক্স’ নামের হ্যাকার গ্রুপটি ওই বিজ্ঞাপন প্রকাশ করে। তাদের দাবি, ফাঁস হওয়া ডেটাসেটে চাকরিপ্রার্থীদের নাম, ফোন নম্বর, ঠিকানা, ই-মেইল, শিক্ষাগত যোগ্যতা, চাকরির অভিজ্ঞতা ও প্রশিক্ষণসহ বিভিন্ন ব্যক্তিগত ও পেশাগত তথ্য রয়েছে।

হ্যাকাররা পুরো ডেটাসেটের জন্য ১ হাজার ডলার দাম চেয়েছে। বিজ্ঞাপনে বলা হয়েছে, সর্বোচ্চ পাঁচজন ক্রেতার কাছে এসব তথ্য বিক্রি করা হবে। অর্থ পরিশোধের জন্য পেটিএম, ওয়াইজ, পে-ইউ ও বিন্যান্সের মতো মাধ্যম ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে।

এদিকে বিডিজবস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে। ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তাকে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ গুরুত্ব দেয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিডিজবস আরও জানিয়েছে, তাদের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইল কারা দেখতে পারবেন, তা নির্ধারণ করতে পারেন। নিবন্ধিত নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব অ্যাকাউন্টের মাধ্যমে চাকরিপ্রার্থীদের তথ্য দেখতে পারে।কোনো নিয়োগকারী প্রতিষ্ঠান এসব তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রির চেষ্টা করলে এবং বিষয়টি প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে বিডিজবস।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

৬০ লাখ চাকরিপ্রার্থীর সিভি চুরির দাবি, ডার্ক ওয়েবে বিক্রির বিজ্ঞাপন

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0