English / বাংলা
Editorial News 24

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

দীর্ঘ ২০ বছর পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

দীর্ঘ ২০ বছর পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (UNGA81) অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। দীর্ঘ প্রায় ২০ বছর পর তার এই যুক্তরাষ্ট্র সফর হতে যাচ্ছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার আগে তিনি অন্য কোনো দেশ সফর করবেন না।

প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সফরসূচি এবং বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করতে কাজ করছেন। কর্মকর্তারা জানিয়েছেন, সরকারপ্রধান হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন তারেক রহমান।

জানা গেছে, নিউইয়র্কের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে দুই দিনের একটি অনুষ্ঠানে অংশ নেবেন। সবকিছু ঠিক থাকলে তার যুক্তরাষ্ট্র সফর ৮ থেকে ১০ দিনের হতে পারে।

জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনের পাশাপাশি বিভিন্ন সাইডলাইন বৈঠক ও আয়োজনে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।

এবারের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের জন্যও অধিবেশনটি বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, একই সময়ে বাংলাদেশের সরকারপ্রধান ও সাধারণ পরিষদের সভাপতির উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি কূটনৈতিক মুহূর্ত তৈরি করতে পারে।

দীর্ঘ দুই দশক পর প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসী এবং যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। তাকে স্বাগত জানাতে নিউইয়র্কে বড় ধরনের নাগরিক সংবর্ধনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

দলীয় কর্মসূচি সফল করতে যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা ইতোমধ্যে অনলাইনে যৌথ প্রস্তুতি সভা করেছেন। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে দলটির নেতাকর্মীরা নিউইয়র্কে সমবেত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

উল্লেখ্য, ২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় যুক্তরাষ্ট্র সফর করেছিলেন তারেক রহমান। এরপর দীর্ঘ বিরতির পর আবারও তার যুক্তরাষ্ট্র সফর হতে যাচ্ছে।

সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর হিসেবে গত ২১ থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীন সফর করেন প্রধানমন্ত্রী। এসব সফরে জনশক্তি রপ্তানি, আমদানি-রপ্তানি ও করিডোরসহ বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তি স্বাক্ষরিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কয়েকটি দেশ থেকে আমন্ত্রণ থাকলেও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে আপাতত আর কোনো দেশে সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দীর্ঘ ২০ বছর পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0