রাজধানীর নাগরিক সেবার বাস্তব চিত্র পর্যবেক্ষণে রাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে সঙ্গে নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে নিজেই গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন।পরিদর্শনের সময় রাজধানীর সড়ক, পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাত, সড়কবাতি, যান চলাচল এবং নগরসেবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। বিভিন্ন স্থানে থেমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
জানা গেছে, রাতের নগর ব্যবস্থাপনা কীভাবে পরিচালিত হচ্ছে, তা সরেজমিনে দেখতে এই আকস্মিক পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী।এর আগে পবিত্র ঈদুল আজহার সময়ও একইভাবে রাতের বেলায় রাজধানী পরিদর্শন করেছিলেন তিনি। সে সময় কোরবানির বর্জ্য অপসারণে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছিল।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন