English / বাংলা
Editorial News 24

সারজিস আলম বলেন, হামলায় অনেক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। কারও হাত ভেঙে গেছে, কারও মাথা ফেটে গেছে। হামলাকারীরা ক্যামেরা ও মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি।

হামলার বিচার না হওয়া পর্যন্ত হবিগঞ্জে থাকব: সারজিস আলম

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

হামলার বিচার না হওয়া পর্যন্ত হবিগঞ্জে থাকব: সারজিস আলম

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে এর বিচার দাবি করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।মঙ্গলবার (২৮ জুলাই) রাতে হবিগঞ্জ সদর হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে এবং আহতদের হাসপাতালে নিতে বাধা দিয়েছে।

সারজিস আলম বলেন, হামলায় অনেক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। কারও হাত ভেঙে গেছে, কারও মাথা ফেটে গেছে। হামলাকারীরা ক্যামেরা ও মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি।তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় একজন নেতাকর্মীর চোখে রড দিয়ে আঘাত করা হয়েছে এবং অন্যদেরও লাঠিসোঁটা ও রড দিয়ে মারধর করা হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়ার সময়ও হামলার ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি।

পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সারজিস আলম। তিনি বলেন, বড় ধরনের হামলার সময় পুলিশ কার্যকর কোনো ভূমিকা নেয়নি, বরং ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল।এ সময় তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি প্রশ্ন তুলে বলেন, শুধু রাজনৈতিক মতের ভিন্নতার কারণে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সারজিস আলম বলেন, হামলার বিচার না হওয়া পর্যন্ত তারা হবিগঞ্জ ছাড়বেন না। তিনি বলেন, প্রয়োজন হলে জীবন দিতে প্রস্তুত, কিন্তু এ ঘটনার বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদসংলগ্ন এলাকায় এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। এতে সারজিস আলমসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন বলে জানিয়েছে দলটি। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় ছাত্রদল নেতৃত্ব।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

হামলার বিচার না হওয়া পর্যন্ত হবিগঞ্জে থাকব: সারজিস আলম

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0