English / বাংলা
Editorial News 24

মঙ্গলবার সকাল ১১টায় ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান

রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত নয়, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত নয়, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনও নির্ধারণ করা না হলেও নির্বাচন কমিশন যেকোনো সময় নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সিইসি বলেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রচলিত আইন অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করতে হয়। এ কারণে নির্বাচন কমিশন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করেছে। তিনি জানান, সংসদ অধিবেশনে থাকলে এক ধরনের প্রক্রিয়ায় এবং অধিবেশন না থাকলে ভিন্ন ব্যবস্থায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। দিনক্ষণ নির্ধারণ হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। ভোটার তালিকা সংগ্রহের জন্য সংসদ সচিবালয়কে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে এবং সেখান থেকে তালিকা পাওয়ার পর পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত নয়, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনও নির্ধারণ করা না হলেও নির্বাচন কমিশন যেকোনো সময় নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সিইসি বলেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রচলিত আইন অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করতে হয়। এ কারণে নির্বাচন কমিশন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করেছে। তিনি জানান, সংসদ অধিবেশনে থাকলে এক ধরনের প্রক্রিয়ায় এবং অধিবেশন না থাকলে ভিন্ন ব্যবস্থায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। দিনক্ষণ নির্ধারণ হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। ভোটার তালিকা সংগ্রহের জন্য সংসদ সচিবালয়কে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে এবং সেখান থেকে তালিকা পাওয়ার পর পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0