English / বাংলা
Editorial News 24

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ সময়সূচি ঘোষণা করেছে

২৭ জুলাই থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, যেতে পারবেন না ১৫ বছরের কম বয়সীরা

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

২৭ জুলাই থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, যেতে পারবেন না ১৫ বছরের কম বয়সীরা

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে আগামীকাল সোমবার (২৭ জুলাই)। নিবন্ধন কার্যক্রম চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে আগ্রহীদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ সময়সূচি ঘোষণা করেছে। রোববার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনায় ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে। তবে এর আগে হজযাত্রীদের বাধ্যতামূলকভাবে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে।

প্রাথমিকভাবে নিবন্ধিত হজযাত্রীদের চলতি বছরের ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজ মূল্যের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

যেভাবে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন

সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীরা ই-হজ সিস্টেমের ওয়েবসাইটে ইউজার তৈরি করে নিজেরাই নিবন্ধন করতে পারবেন। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধন করা যাবে।

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে হবে।

বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন

বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীদের সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে টাকা জমা দিতে হবে। সংশ্লিষ্ট এজেন্সির ব্যাংক হিসাবের তথ্য হজ পোর্টালে তাদের প্রোফাইলে পাওয়া যাবে।

যাদের হজে যাওয়ার অনুমতি নেই

২০২৭ সালের হজে ১৫ বছরের কম বয়সী কেউ যেতে পারবেন না। এছাড়া গুরুতর ও দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদেরও হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, হৃদযন্ত্র, ফুসফুস, লিভার বা কিডনির গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবেন না। একইভাবে গুরুতর স্নায়ুবিক বা মানসিক রোগে আক্রান্ত ব্যক্তি এবং ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদেরও হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।

কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি নিচ্ছেন—এমন ক্যান্সার রোগীরাও হজে যেতে পারবেন না।জনস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে এমন সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে। এর মধ্যে যক্ষ্মা ও হেমোরেজিক ফিভারের মতো রোগ রয়েছে।এ ছাড়া গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা নারী এবং ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীরা হজে যাওয়ার জন্য ফিটনেস সনদ পাবেন না।

নিবন্ধনের সময় যেসব তথ্য নির্বাচন করতে হবে

প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং হজ প্যাকেজ নির্বাচন করতে হবে।এ ছাড়া হজে যেতে আগ্রহীদের এমন পাসপোর্ট থাকতে হবে, যার মেয়াদ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৈধ থাকবে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

২৭ জুলাই থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, যেতে পারবেন না ১৫ বছরের কম বয়সীরা

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0