দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা, অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. মাসুদুর রহমান মনিরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বরিশাল র্যাব-৮ সিপিএসসির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) হিসেবে দায়িত্ব পালনকালে ২০২৪ সালের ১৩ নভেম্বর থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন মাসুদুর রহমান মনির।
পরবর্তীতে তার অফিস কক্ষ তল্লাশি করে ১০ দিনের ছুটির একটি আবেদন পাওয়া যায়। এছাড়া ১৮ নভেম্বর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চিকিৎসকের পরামর্শপত্রসহ চার সপ্তাহের মেডিকেল ছুটির আবেদন পাঠান তিনি। তবে আবেদন দুটি বিধিসম্মত না হওয়ায় তা অনুমোদন করা হয়নি।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তার অনুপস্থিতির সময় ৬০ দিন ছাড়িয়ে যাওয়ার পর ২০২৫ সালের ১৭ মার্চ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে পুলিশ অধিদপ্তর।
পরবর্তীতে বিভাগীয় তদন্তে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর আওতায় দীর্ঘদিন অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকা, অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হয়। এর পরিপ্রেক্ষিতে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
এর আগে গত ৯ জুলাই একই বিধিমালা লঙ্ঘনের অভিযোগে এএসপিসহ চার কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। পৃথক চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বরখাস্তের বিষয়টি জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখাবরখাস্ত হওয়া ওই চার কর্মকর্তা হলেন—রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থার টেলিকম অফিসার (এএসপি) মো. মাহমুদুল হাসান, র্যাব-১৪-এর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস এবং ময়মনসিংহের সাবেক শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আফজালুন নেছা।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন