English / বাংলা
Editorial News 24

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিমবোঝাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়

ফরিদপুরে উদ্ধারকাজের সময় জনতার ওপর বাস, নিহত ৫, আহত অন্তত ২০

প্রকাশ : ১২ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

ফরিদপুরে উদ্ধারকাজের সময় জনতার ওপর বাস, নিহত ৫, আহত অন্তত ২০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে উদ্ধারকাজ চলাকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলার শুয়াদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিমবোঝাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন উদ্ধারকাজে অংশ নেন।এর কিছুক্ষণ পর, সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উদ্ধারকাজে থাকা লোকজনের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং অন্তত ২০ জন আহত হন।আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন এবং কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ তদন্ত এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ফরিদপুরে উদ্ধারকাজের সময় জনতার ওপর বাস, নিহত ৫, আহত অন্তত ২০

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে উদ্ধারকাজ চলাকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলার শুয়াদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিমবোঝাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন উদ্ধারকাজে অংশ নেন।এর কিছুক্ষণ পর, সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উদ্ধারকাজে থাকা লোকজনের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং অন্তত ২০ জন আহত হন।আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন এবং কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ তদন্ত এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0