জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেশে ফেরেন, তবে তা কেবল আদালতের দেওয়া রায় কার্যকরের জন্যই হওয়া উচিত।
শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্মাননা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।নাহিদ ইসলাম বলেন, সম্প্রতি প্রকাশিত একটি সাক্ষাৎকারে ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা উঠে এসেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “দেশ ১৬ বছরের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। আমরা চাই, তিনি দেশে ফিরুন এবং আদালতের দেওয়া রায় কার্যকর হোক। এখন সরকারের উচিত প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে দেশে ফিরিয়ে আনা।”তিনি আরও বলেন, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, আত্মসমর্পণ করবেন কি না— এসব বিষয় সরকারকেই নির্ধারণ করতে হবে। এ বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সরকারের।আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, দলটিকে সংগঠন হিসেবে বিচারের আওতায় আনার বিষয়টি সরকার বিবেচনা করছে, যা তিনি সঠিক উদ্যোগ বলে মনে করেন। তার ভাষায়, “শেখ হাসিনার বিষয়ে আদালতের রায় ইতোমধ্যে হয়েছে। এখন সেই রায় কার্যকর করাই প্রধান বিষয়।”তিনি দাবি করেন, শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান ও বক্তব্য অনেকাংশে ভারতের ওপর নির্ভরশীল। ফলে তার দেশে ফেরা বা না ফেরা এবং পরবর্তী পরিস্থিতি বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক ও রাজনৈতিক সমঝোতার ওপর নির্ভর করবে।
জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় তারা ঐক্যবদ্ধ। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির কোনো চেষ্টা হলে তার নেতিবাচক প্রভাব সরকারের ওপরই পড়বে।অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন