English / বাংলা
Editorial News 24

সর্বশেষ পরিস্থিতি বিবেচনায় আবারও মেয়াদ বাড়িয়ে ১৫ জুলাই পর্যন্ত করা হয়েছে

পাহাড়ধসের শঙ্কায় বান্দরবান ভ্রমণ নিষেধাজ্ঞা ১৫ জুলাই পর্যন্ত বাড়লো

প্রকাশ : ১১ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

পাহাড়ধসের শঙ্কায় বান্দরবান ভ্রমণ নিষেধাজ্ঞা ১৫ জুলাই পর্যন্ত বাড়লো

টানা ভারী বর্ষণ ও পাহাড়ধসের আশঙ্কায় বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়িয়েছে জেলা প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ থাকবে।শুক্রবার রাতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলাজুড়ে টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসসহ বিভিন্ন ধরনের দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ভ্রমণ নিষেধাজ্ঞার সময়সীমা ১৫ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।এর আগে গত ৬ জুলাই জারি করা এক গণবিজ্ঞপ্তিতে ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্রে ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। পরে সেই নিষেধাজ্ঞা ১২ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। সর্বশেষ পরিস্থিতি বিবেচনায় আবারও মেয়াদ বাড়িয়ে ১৫ জুলাই পর্যন্ত করা হয়েছে।

জেলা প্রশাসন পর্যটকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত না করার এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পাহাড়ধসের শঙ্কায় বান্দরবান ভ্রমণ নিষেধাজ্ঞা ১৫ জুলাই পর্যন্ত বাড়লো

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

টানা ভারী বর্ষণ ও পাহাড়ধসের আশঙ্কায় বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়িয়েছে জেলা প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ থাকবে।শুক্রবার রাতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলাজুড়ে টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসসহ বিভিন্ন ধরনের দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ভ্রমণ নিষেধাজ্ঞার সময়সীমা ১৫ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।এর আগে গত ৬ জুলাই জারি করা এক গণবিজ্ঞপ্তিতে ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্রে ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। পরে সেই নিষেধাজ্ঞা ১২ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। সর্বশেষ পরিস্থিতি বিবেচনায় আবারও মেয়াদ বাড়িয়ে ১৫ জুলাই পর্যন্ত করা হয়েছে।

জেলা প্রশাসন পর্যটকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত না করার এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0