English / বাংলা
Editorial News 24

শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়

দেশজুড়ে ২৪ ঘণ্টার অতি ভারি বৃষ্টির সতর্কতা, ১৪ জেলায় ঝড়ের পূর্বাভাস

প্রকাশ : ১০ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

দেশজুড়ে ২৪ ঘণ্টার অতি ভারি বৃষ্টির সতর্কতা, ১৪ জেলায় ঝড়ের পূর্বাভাস

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের ১৪টি জেলার ওপর দিয়ে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।আবহাওয়াবিদ এ কে এম নাজমুলের সই করা বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারি (৪৪–৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে।

এতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভারি বৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকিও রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।এদিকে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আরেকটি পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দেশজুড়ে ২৪ ঘণ্টার অতি ভারি বৃষ্টির সতর্কতা, ১৪ জেলায় ঝড়ের পূর্বাভাস

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের ১৪টি জেলার ওপর দিয়ে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।আবহাওয়াবিদ এ কে এম নাজমুলের সই করা বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারি (৪৪–৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে।

এতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভারি বৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকিও রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।এদিকে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আরেকটি পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0