ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যথাযথ কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে বক্তব্য দিয়েছেন এবং সময়েরও উল্লেখ করেছেন—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামি কী বলছেন, তা এ মুহূর্তে প্রাসঙ্গিক নয়।তিনি বলেন, “বাংলাদেশের আদালত একজনকে সাজা দিয়েছেন। তিনি নানা অপরাধ, অন্যায় ও নির্যাতনের অভিযোগের পর দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন। তিনি কী বলছেন, সেটি একেবারেই প্রাসঙ্গিক নয়।”
শামা ওবায়েদ ইসলাম জানান, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ শুরু হয়েছে এবং সেই প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। তিনি বলেন, প্রচলিত আইন, আন্তর্জাতিক প্রটোকল ও বন্দি প্রত্যর্পণ-সংক্রান্ত বিধি অনুসরণ করেই তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার চেষ্টা করছে সরকার।তিনি আরও বলেন, “বাংলাদেশে সংঘটিত অন্যায়, দুর্নীতি, খুন ও গুমের অভিযোগের সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার দেশের মাটিতেই হবে। সেই লক্ষ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া অব্যাহত রয়েছে।”পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নয়; এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাও কাজ করছে। তাই এটিকে সমন্বিত সরকারি উদ্যোগ হিসেবেই দেখা উচিত।
ভারতের সহযোগিতা কিংবা কোনো আইনি জটিলতা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়গুলো আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যালোচনা করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব অনুযায়ী যে কূটনৈতিক কার্যক্রম পরিচালনার প্রয়োজন, তা নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং এ ক্ষেত্রে কোনো ঘাটতি নেই বলে তিনি উল্লেখ করেন।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন