সরকার গঠনের চার মাস পর প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন দেশের ৭৫ শতাংশের বেশি মানুষ। বাংলাদেশি সংবাদমাধ্যম **দ্য ডেল্টাগ্রাম** পরিচালিত এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।
গত ১২ থেকে ২৪ জুন পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার ও মোবাইল ফোনের মাধ্যমে পরিচালিত এই জরিপে দেখা গেছে, ৭৫ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা প্রধানমন্ত্রীর কর্মক্ষমতার প্রতি ইতিবাচক মত দিয়েছেন। অন্যদিকে ১৭ দশমিক ৫ শতাংশ অসন্তোষ প্রকাশ করেছেন এবং ৭ দশমিক ২ শতাংশ কোনো মতামত দেননি।২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে। সরকার ইতোমধ্যে নির্বাচন-পরবর্তী গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনসহ বিভিন্ন সাংবিধানিক সংস্কারের বিষয় রয়েছে।
ডেল্টাগ্রামের তথ্য অনুযায়ী, তাদের নিজস্ব তত্ত্বাবধানে তিন হাজার প্রাপ্তবয়স্ক নাগরিকের ওপর জরিপটি পরিচালিত হয়েছে। বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, প্রধানমন্ত্রীর প্রতি সবচেয়ে বেশি সমর্থন রয়েছে রংপুর বিভাগে, যেখানে সমর্থনের হার ৮৩ দশমিক ১ শতাংশ। আর সবচেয়ে কম সমর্থন পাওয়া গেছে ঢাকা বিভাগে, যেখানে এই হার ৭০ দশমিক ৪ শতাংশ। তবে গবেষকরা জানিয়েছেন, রংপুরে নমুনা তুলনামূলক কম হওয়ায় ফলাফলে কিছুটা তারতম্য থাকতে পারে।জরিপে আরও দেখা গেছে, শহরাঞ্চলে প্রধানমন্ত্রীর প্রতি সমর্থনের হার ৭০ দশমিক ১ শতাংশ হলেও গ্রামাঞ্চলে তা বেড়ে ৭৮ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে। বয়সভিত্তিক বিশ্লেষণে সব বয়সী মানুষের মধ্যে সমর্থন প্রায় একই থাকলেও ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে এ হার কিছুটা কম, যা ৭০ দশমিক ৯ শতাংশ।
ডেল্টাগ্রাম জানিয়েছে, জরিপটি কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে নয়, নিজস্ব প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের দিয়ে পরিচালনা করা হয়েছে। মোট সাক্ষাৎকারের ৭০ শতাংশ নেওয়া হয়েছে সরাসরি এবং ৩০ শতাংশ মোবাইল ফোনের মাধ্যমে। মুখোমুখি সাক্ষাৎকারে সমর্থনের হার ছিল ৭৫ দশমিক ৮ শতাংশ, আর ফোন সাক্ষাৎকারে ৭৪ দশমিক ১ শতাংশ। গবেষকদের মতে, এই পার্থক্য পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য নয়।সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জনমিতিক মানদণ্ড অনুসরণ করে জরিপের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। জাতীয় পর্যায়ে জরিপটির সম্ভাব্য ত্রুটির সীমা (মার্জিন অব এরর) ±২ দশমিক ১ থেকে ২ দশমিক ৪ শতাংশ।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন