ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান।
রোববার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি এ কৃতজ্ঞতা জানান।রাষ্ট্রদূত বলেন, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল জানাজায় অংশ নেওয়ায় ইরান সরকার ও জনগণ আন্তরিকভাবে কৃতজ্ঞ।সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক পুনর্ব্যক্ত করেন। তিনি এ কঠিন সময়ে ইরানের জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমবেদনার কথা তুলে ধরেন।
পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সংলাপ এবং কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, আঞ্চলিক শান্তি শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং বৈশ্বিক সমৃদ্ধি ও উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৈঠকে বাংলাদেশ ও ইরানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন উভয় পক্ষ।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন