English / বাংলা
Editorial News 24

এ বিষয়ে আদালতের আদেশ এখনো প্রকাশ করা হয়নি

হামে শিশুর মৃত্যুর অভিযোগ, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

 হামে শিশুর মৃত্যুর অভিযোগ, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।রোববার (৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলার আবেদন করেন শিশুটির বাবা সিরাজুল ইসলাম।

বাদীপক্ষের আইনজীবী তাছলিমা জাহান পপি বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। মামলার আবেদনের বিষয়ে আদেশ পরে দেওয়া হবে।মামলার আবেদন সূত্রে জানা যায়, বাদীর ৯ মাস বয়সী মেয়ে সাউদা নুসকান হামে আক্রান্ত হয়ে মারা যায়। এ ঘটনায় ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগ এনে মামলার আবেদন করা হয়েছে।

আবেদনে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাশাপাশি সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ মোট চারজনকে অভিযুক্ত করা হয়েছে।এ বিষয়ে আদালতের আদেশ এখনো প্রকাশ করা হয়নি।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

হামে শিশুর মৃত্যুর অভিযোগ, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

হামে আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।রোববার (৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলার আবেদন করেন শিশুটির বাবা সিরাজুল ইসলাম।

বাদীপক্ষের আইনজীবী তাছলিমা জাহান পপি বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। মামলার আবেদনের বিষয়ে আদেশ পরে দেওয়া হবে।মামলার আবেদন সূত্রে জানা যায়, বাদীর ৯ মাস বয়সী মেয়ে সাউদা নুসকান হামে আক্রান্ত হয়ে মারা যায়। এ ঘটনায় ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগ এনে মামলার আবেদন করা হয়েছে।

আবেদনে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাশাপাশি সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ মোট চারজনকে অভিযুক্ত করা হয়েছে।এ বিষয়ে আদালতের আদেশ এখনো প্রকাশ করা হয়নি।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0