English / বাংলা
Editorial News 24

সিলেটের এক সরকারি অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে মাত্র তিন মিনিটের বক্তব্যে ৮৬ বার ‘স্যার’ বলে সম্বোধন করেন সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত জামিল। ভিডিও ভাইরাল হওয়ার পর শুরু হয়েছে নানা আলোচনা।

৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা

সিলেটের একটি সরকারি অনুষ্ঠানে মাত্র তিন মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ৮৬ বার ‘স্যার’ বলে সম্বোধন করে আলোচনায় এসেছেন সিলেট সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত জামিল। বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে বহুমুখী সরকারি অনুদান, পুরস্কার ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

স্বাগত বক্তব্য দিতে গিয়ে কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত জামিল প্রায় তিন মিনিটের বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় প্রতিটি বাক্যেই মন্ত্রীকে ‘স্যার’ বলে সম্বোধন করেন। পরে বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

অনেকেই এটিকে অতিরিক্ত তোষামোদ বলে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ সরকারি কর্মকর্তাদের বক্তব্য উপস্থাপনের ধরন এবং প্রশাসনিক সংস্কৃতি নিয়েও প্রশ্ন তুলেছেন।

তবে সমালোচনার জবাবে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত জামিল।

তিনি বলেন, "তিন মিনিটের বক্তব্যে ‘স্যার’ শব্দটি বারবার বলা কোনো উদ্দেশ্যপ্রণোদিত বিষয় নয়। এটি আমার দীর্ঘদিনের অভ্যাস এবং শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ।"

তিনি আরও বলেন, "আমি সবসময় সিনিয়র ও অগ্রজদের প্রতি সম্মান জানিয়ে এভাবেই সম্বোধন করি। বক্তব্য দেওয়ার সময় অভ্যাসবশত ‘স্যার’ শব্দটি বেশি এসেছে। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই। কে কী বলছেন, সেটি তাদের বিষয়। আমার উদ্দেশ্য ছিল কেবল বিনয় প্রকাশ এবং একজন সিনিয়রকে সম্মান জানানো।"

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে। কেউ ঘটনাটিকে হাস্যরসের উপাদান হিসেবে দেখছেন, আবার কেউ সরকারি কর্মকর্তাদের পেশাগত আচরণ ও বক্তব্যের ভাষা নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছেন।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0