English / বাংলা
Editorial News 24

প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের ব্যবস্থাও করা হবে

প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিভিন্ন সরকারি সেবা এক ছাতার নিচে আনতে ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে পর্যায়ক্রমে এ সেবা কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত প্রতিবন্ধীদের অধিকার ও সেবা সুরক্ষা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সমন্বয় ও বাস্তবায়ন কমিটির সভায় তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী জানান, প্রাথমিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে উপজেলা পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি অন্তত ১০টি জেলা বা উপজেলায় পাইলট প্রকল্প চালু করা হবে। এসব প্রকল্পের আওতায় শিক্ষা, স্বাস্থ্যসেবা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সমন্বিতভাবে নিশ্চিত করা হবে।তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের ব্যবস্থাও করা হবে।ফারজানা শারমীন আরও জানান, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের অংশ হিসেবে একটি মাস্টার সার্ভিস সেন্টার ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবেও কাজ করার সুযোগ পাবেন।তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পৃথক লিগ্যাল এইড কার্যক্রম চালুর পরিকল্পনাও রয়েছে, যাতে তারা সহজে আইনি সহায়তা পেতে পারেন।

প্রতিমন্ত্রী জানান, পাইলট প্রকল্পে এমন ব্যবস্থা রাখা হবে যাতে অভিভাবকরা সন্তানকে সেবাকেন্দ্রে রেখে আয়মূলক কাজে অংশ নিতে পারেন। এ সময় শিশুদের চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট ও শিক্ষকদের তত্ত্বাবধানে রাখা হবে।তিনি বলেন, সরকারের লক্ষ্য প্রতিবন্ধী ব্যক্তিদের মূলধারায় সম্পৃক্ত করে দেশের উন্নয়নের অংশীদার হিসেবে গড়ে তোলা। এ লক্ষ্যে কার্যকর সমন্বয়ের জন্য প্রতিটি মন্ত্রণালয় থেকে একজন করে ফোকাল পয়েন্ট মনোনয়নের আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0