English / বাংলা
Editorial News 24

ঠাকুরগাঁওয়ে একসঙ্গে নিখোঁজ চার স্কুলছাত্রী

প্রকাশ : ০১ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

ঠাকুরগাঁওয়ে একসঙ্গে নিখোঁজ চার স্কুলছাত্রী

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই বিদ্যালয়ের চার স্কুলছাত্রী গতকাল মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ রয়েছে। প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তারা আর ফিরে আসেনি। এ ঘটনায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে তাদের পরিবার ও স্বজনদের।

নিখোঁজ চার শিক্ষার্থীর বাড়ি একই গ্রামে। তাদের মধ্যে তিনজন দশম শ্রেণি এবং একজন অষ্টম শ্রেণির ছাত্রী। ঘটনার পর মঙ্গলবার রাতেই চার কিশোরীর অভিভাবকেরা বালিয়াডাঙ্গী থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজ এক ছাত্রীর স্বজন জানান, বুধবার সকালে এক কিশোরী তার বাবার মুঠোফোনে কল দিয়ে জানায়, তারা ভালো আছে। তবে কোথায় রয়েছে, সে বিষয়ে কিছু না বলেই ফোন কেটে দেয়। এরপর থেকে নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। তারা কী কারণে বাড়ি ছেড়েছে বা কার সঙ্গে রয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিখোঁজ এক ছাত্রীর বাবা বলেন, মেয়েরা কোথায় আছে এবং কী অবস্থায় আছে, তা জানতে না পারায় পরিবার চরম উদ্বেগের মধ্যে রয়েছে।

আরেক ছাত্রীর মা বলেন, ‘ওদের সঙ্গে কী ঘটেছে, তা বুঝতে পারছি না। আমরা খুব উদ্বিগ্ন।’

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, চার কিশোরীকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সবদিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে এবং দ্রুত তাদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Image

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁওয়ে একসঙ্গে নিখোঁজ চার স্কুলছাত্রী

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই বিদ্যালয়ের চার স্কুলছাত্রী গতকাল মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ রয়েছে। প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তারা আর ফিরে আসেনি। এ ঘটনায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে তাদের পরিবার ও স্বজনদের।

নিখোঁজ চার শিক্ষার্থীর বাড়ি একই গ্রামে। তাদের মধ্যে তিনজন দশম শ্রেণি এবং একজন অষ্টম শ্রেণির ছাত্রী। ঘটনার পর মঙ্গলবার রাতেই চার কিশোরীর অভিভাবকেরা বালিয়াডাঙ্গী থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজ এক ছাত্রীর স্বজন জানান, বুধবার সকালে এক কিশোরী তার বাবার মুঠোফোনে কল দিয়ে জানায়, তারা ভালো আছে। তবে কোথায় রয়েছে, সে বিষয়ে কিছু না বলেই ফোন কেটে দেয়। এরপর থেকে নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। তারা কী কারণে বাড়ি ছেড়েছে বা কার সঙ্গে রয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিখোঁজ এক ছাত্রীর বাবা বলেন, মেয়েরা কোথায় আছে এবং কী অবস্থায় আছে, তা জানতে না পারায় পরিবার চরম উদ্বেগের মধ্যে রয়েছে।

আরেক ছাত্রীর মা বলেন, ‘ওদের সঙ্গে কী ঘটেছে, তা বুঝতে পারছি না। আমরা খুব উদ্বিগ্ন।’

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, চার কিশোরীকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সবদিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে এবং দ্রুত তাদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0