পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৭৩ হাজার ৭৬ জন বাংলাদেশি হাজি। সোমবার (২৯ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ-সংক্রান্ত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ২০৪টি ফিরতি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০৮টি ফ্লাইটে ফিরেছেন ৩৩ হাজার ৪৮৮ জন, সৌদি এয়ারলাইনসের ৬৯টি ফ্লাইটে ২৫ হাজার ১২৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২৭টি ফ্লাইটে ১০ হাজার ২৬০ জন।
সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ৪ হাজার ৪৫৯ জন হাজি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬৮ হাজার ৬১৭ জন।
এদিকে, চলতি বছর হজ পালন করতে গিয়ে ৫৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ১৮ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৭ জন এবং জেদ্দায় ১ জন মারা যান।
এছাড়া, হজ মৌসুমে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৪১৫ জন বাংলাদেশি চিকিৎসা নিয়েছেন।
উল্লেখ্য, চলতি বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৭ লাখের বেশি মুসল্লি এতে অংশ নেন, যার মধ্যে বাংলাদেশ থেকে ৭৮ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরবে যান। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয় এবং ৩০ জুন দেশে পৌঁছাবে চলতি বছরের হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন