English / বাংলা
Editorial News 24

সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় নিয়ে বাংলাদেশ-পাকিস্তানের উচ্চপর্যায়ের বৈঠক

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার (Imran Haider) সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে তিন সদস্যের একটি প্রতিনিধি দলও এ সময় উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও পাকিস্তানের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং অভিজ্ঞতা বিনিময় নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন উভয় পক্ষ।

বৈঠকে প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণ এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক জোরদারের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভবিষ্যতে আরও সুদৃঢ় ও সম্প্রসারিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার (Imran Haider) সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে তিন সদস্যের একটি প্রতিনিধি দলও এ সময় উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও পাকিস্তানের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং অভিজ্ঞতা বিনিময় নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন উভয় পক্ষ।

বৈঠকে প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণ এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক জোরদারের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভবিষ্যতে আরও সুদৃঢ় ও সম্প্রসারিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0