English / বাংলা
Editorial News 24

বাংলাদেশিদের জন্য আবার চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা, আবেদন শুরু ২৮ জুন

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার Dinesh Trivedi আজ বৃহস্পতিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তিনি জানান, আগামী ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা দেওয়ার কার্যক্রম পুনরায় শুরু হবে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাইকমিশনার বলেন, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে (IVAC) একযোগে এই কার্যক্রম শুরু হবে। বাংলাদেশে আসার সময় বেনাপোল সীমান্তে তিনি ভিসা-সংক্রান্ত বিষয়টির গুরুত্ব উপলব্ধি করেন এবং পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

২০২৪ সালের ৫ আগস্টের গণ–অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে ভারত বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা কার্যক্রম স্থগিত করেছিল। প্রায় দুই বছর পর আবার সেই সেবা চালু হতে যাচ্ছে।

আজ দুপুরে রাষ্ট্রপতি Mohammed Shahabuddin-এর কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী। গত এপ্রিলে তাঁকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। দুই দেশের ৫৫ বছরের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে ভারত বাংলাদেশে হাইকমিশনার হিসেবে পাঠিয়েছে। তিনি Pranay Verma-র স্থলাভিষিক্ত হয়েছেন।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বাংলাদেশিদের জন্য আবার চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা, আবেদন শুরু ২৮ জুন

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার Dinesh Trivedi আজ বৃহস্পতিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তিনি জানান, আগামী ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা দেওয়ার কার্যক্রম পুনরায় শুরু হবে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাইকমিশনার বলেন, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে (IVAC) একযোগে এই কার্যক্রম শুরু হবে। বাংলাদেশে আসার সময় বেনাপোল সীমান্তে তিনি ভিসা-সংক্রান্ত বিষয়টির গুরুত্ব উপলব্ধি করেন এবং পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

২০২৪ সালের ৫ আগস্টের গণ–অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে ভারত বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা কার্যক্রম স্থগিত করেছিল। প্রায় দুই বছর পর আবার সেই সেবা চালু হতে যাচ্ছে।

আজ দুপুরে রাষ্ট্রপতি Mohammed Shahabuddin-এর কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী। গত এপ্রিলে তাঁকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। দুই দেশের ৫৫ বছরের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে ভারত বাংলাদেশে হাইকমিশনার হিসেবে পাঠিয়েছে। তিনি Pranay Verma-র স্থলাভিষিক্ত হয়েছেন।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0