কার্যক্রম নিষিদ্ধ একটি দলের (আওয়ামী লীগ) প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মিছিল, সমাবেশ ও জমায়েতের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।মঙ্গলবার রাজধানীর হোসেনি দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা ও তাজিয়া মিছিল উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।ডিএমপি কমিশনার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত তিন দিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে চেকপোস্ট, পিকেট, মোবাইল ও ফুট পেট্রোল জোরদার করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে নজরদারি বাড়ানো হয়েছে।তিনি বলেন, সম্ভাব্য জমায়েত ঠেকাতে বিভিন্ন মেস, হোটেল ও সন্দেহভাজন স্থানে অভিযান চালানো হয়েছে এবং কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।মোসলেহ উদ্দিন আহমদের ভাষ্য, নিষিদ্ধ দলটির উদ্দেশ্য ছিল মিছিল-সমাবেশের মাধ্যমে সরকারকে বিব্রত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে।এদিকে পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলসহ বিভিন্ন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ডিএমপির পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন