English / বাংলা
Editorial News 24

ডা. জাহেদ বলেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আওয়ামী লীগের নৈতিক সাহস নেই, নাশকতার সক্ষমতা আছে: ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য, পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আওয়ামী লীগের নৈতিক সাহস নেই, তবে নাশকতা চালানোর সক্ষমতা রয়েছে।মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহেদ বলেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দলটি মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল কি না, তা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। এ অবস্থায় দলটি মাঠে কোনো কর্মসূচি পালন করতে চাইলে তা আইন লঙ্ঘনের শামিল হবে এবং সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

জননিরাপত্তার স্বার্থে দেশের কয়েকটি জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।এ সময় তিনি বাংলাদেশ ও মালয়েশিয়ার সরকারপ্রধানদের বৈঠকের বিষয়েও কথা বলেন। ডা. জাহেদ জানান, দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এগিয়ে নিতে আলোচনা হয়েছে। পাশাপাশি মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে এবং শিগগিরই এ বিষয়ে অগ্রগতি দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

আওয়ামী লীগের নৈতিক সাহস নেই, নাশকতার সক্ষমতা আছে: ডা. জাহেদ

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

প্রধানমন্ত্রীর তথ্য, পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আওয়ামী লীগের নৈতিক সাহস নেই, তবে নাশকতা চালানোর সক্ষমতা রয়েছে।মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহেদ বলেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দলটি মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল কি না, তা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। এ অবস্থায় দলটি মাঠে কোনো কর্মসূচি পালন করতে চাইলে তা আইন লঙ্ঘনের শামিল হবে এবং সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

জননিরাপত্তার স্বার্থে দেশের কয়েকটি জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।এ সময় তিনি বাংলাদেশ ও মালয়েশিয়ার সরকারপ্রধানদের বৈঠকের বিষয়েও কথা বলেন। ডা. জাহেদ জানান, দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এগিয়ে নিতে আলোচনা হয়েছে। পাশাপাশি মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে এবং শিগগিরই এ বিষয়ে অগ্রগতি দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0