কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা ব্যবহারে রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা কিছুটা ফিরলেও ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া চলাচল নতুন করে চ্যালেঞ্জ তৈরি করেছে। এ অবস্থায় ঢাকার প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা সরিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার ও ট্রাফিক বিভাগ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ নিয়ে সরকারের সঙ্গে একাধিক দফা আলোচনা হয়েছে। আলোচনায় এসব যানবাহনের সমস্যা, অনিয়ন্ত্রিত চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর প্রভাব তুলে ধরা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নীতিগতভাবে প্রধান সড়ক থেকে অটোরিকশা সরিয়ে দেওয়ার বিষয়ে দুই পক্ষই একমত হলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সরকারের উচ্চপর্যায়ের বৈঠকের পর। আগামী মাসে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে।
পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ঢাকার প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা সরিয়ে দেওয়া হবে। পরে পর্যায়ক্রমে পুরো রাজধানীতে এসব যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে আনা হতে পারে। আগামী ১৫ তারিখের পর এ বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনাও রয়েছে।
ডিএমপি ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলছেন, এআই ক্যামেরার মাধ্যমে বড় যানবাহনের ট্রাফিক আইন প্রয়োগ সহজ হলেও অটোরিকশার ক্ষেত্রে তা কার্যকর করা কঠিন হয়ে পড়েছে, কারণ এসব যানবাহনের অনেকেরই নেই বৈধ নিবন্ধন বা লাইসেন্স।
এক ট্রাফিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “লাখ লাখ অটোরিকশা নিয়ন্ত্রণে পর্যাপ্ত জনবল নেই। তাই সমন্বিত সরকারি উদ্যোগ ছাড়া এটি নিয়ন্ত্রণ করা কঠিন।”
এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান বলেন, সরকারের সঙ্গে আলোচনা চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত এলে ঢাকার প্রধান সড়ক থেকে অটোরিকশা সরিয়ে দেওয়া হবে।
এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে, সিগন্যাল অমান্য, উল্টো পথে চলাচল ও যত্রতত্র যাত্রী ওঠানামার মতো অভিযোগ অটোরিকশার বিরুদ্ধে এখনো অব্যাহত রয়েছে। ফলে নগরীতে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এ বিষয়ে কঠোর সিদ্ধান্তের দাবি জোরালো হচ্ছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন