English / বাংলা
Editorial News 24

ধানমণ্ডি ৩২ নম্বরে জামায়াতের মিছিল শেষে সাংবাদিককে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে মারধরের অভিযোগ উঠেছে, ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে জামায়াতে ইসলামীর একটি মিছিল শেষে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে জামায়াতে ইসলামীর ধানমণ্ডি জোনের একটি মিছিল শেষ হওয়ার পর ব্রিফিং চলাকালে কয়েকজন কর্মী একজন সাংবাদিককে ‘আওয়ামী লীগের দোসর’ বলে মন্তব্য করেন। এ নিয়ে উপস্থিত সাংবাদিকরা প্রতিবাদ জানালে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে মারধরের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরকে কলার চেপে ধরে ঘুষি ও লাথি মারা হয়, এতে তিনি আহত হন।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে সাংবাদিক মাহফুজুর রহমান শিশির অভিযোগ করে বলেন, তিনি দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন।

অন্যদিকে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন। তিনি জানান, ঘটনার ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো বহিরাগত জড়িত ছিল কি না, তাও তদন্ত করে দেখা হবে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ধানমণ্ডি ৩২ নম্বরে জামায়াতের মিছিল শেষে সাংবাদিককে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে মারধরের অভিযোগ উঠেছে, ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে জামায়াতে ইসলামীর একটি মিছিল শেষে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে জামায়াতে ইসলামীর ধানমণ্ডি জোনের একটি মিছিল শেষ হওয়ার পর ব্রিফিং চলাকালে কয়েকজন কর্মী একজন সাংবাদিককে ‘আওয়ামী লীগের দোসর’ বলে মন্তব্য করেন। এ নিয়ে উপস্থিত সাংবাদিকরা প্রতিবাদ জানালে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে মারধরের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরকে কলার চেপে ধরে ঘুষি ও লাথি মারা হয়, এতে তিনি আহত হন।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে সাংবাদিক মাহফুজুর রহমান শিশির অভিযোগ করে বলেন, তিনি দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন।

অন্যদিকে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন। তিনি জানান, ঘটনার ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো বহিরাগত জড়িত ছিল কি না, তাও তদন্ত করে দেখা হবে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0