English / বাংলা
Editorial News 24

পর্যটন, ব্যবসা ও বাণিজ্য সম্প্রসারণে নতুন উদ্যোগ; সার, পেট্রোকেমিক্যাল ও খাদ্যপণ্য আমদানির বিষয়ে আলোচনা।

ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের, বাণিজ্য ১ বিলিয়ন ডলারে নেওয়ার লক্ষ্য।

বাংলাদেশ ও ইরানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে এবং দুই দেশের জনগণের যাতায়াত সহজ করতে ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি বিমান চলাচল চালুর প্রস্তাব দিয়েছে ইরান।

জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমী জাহানাবাদী এ প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং সাংস্কৃতিক যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

সাক্ষাতে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ইরানের বর্তমান দ্বিপাক্ষিক বাণিজ্য ভবিষ্যতে ১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা সম্ভব হবে। এ লক্ষ্যে উভয় দেশকে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বৈঠকে ইরান থেকে সাশ্রয়ী মূল্যে পেট্রোকেমিক্যাল পণ্য, ইউরিয়া সার এবং খাদ্যসামগ্রী আমদানির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশ থেকে বিশ্বমানের তৈরি পোশাক ইরানের বাজারে রপ্তানি বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পায়।

সংশ্লিষ্টরা মনে করছেন, সরাসরি বিমান যোগাযোগ চালু হলে শুধু বাণিজ্য নয়, পর্যটন, বিনিয়োগ এবং কূটনৈতিক সম্পর্কও নতুন গতি পাবে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ ও ইরানের অর্থনৈতিক সহযোগিতা এক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের, বাণিজ্য ১ বিলিয়ন ডলারে নেওয়ার লক্ষ্য।

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

বাংলাদেশ ও ইরানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে এবং দুই দেশের জনগণের যাতায়াত সহজ করতে ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি বিমান চলাচল চালুর প্রস্তাব দিয়েছে ইরান।

জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমী জাহানাবাদী এ প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং সাংস্কৃতিক যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

সাক্ষাতে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ইরানের বর্তমান দ্বিপাক্ষিক বাণিজ্য ভবিষ্যতে ১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা সম্ভব হবে। এ লক্ষ্যে উভয় দেশকে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বৈঠকে ইরান থেকে সাশ্রয়ী মূল্যে পেট্রোকেমিক্যাল পণ্য, ইউরিয়া সার এবং খাদ্যসামগ্রী আমদানির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশ থেকে বিশ্বমানের তৈরি পোশাক ইরানের বাজারে রপ্তানি বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পায়।

সংশ্লিষ্টরা মনে করছেন, সরাসরি বিমান যোগাযোগ চালু হলে শুধু বাণিজ্য নয়, পর্যটন, বিনিয়োগ এবং কূটনৈতিক সম্পর্কও নতুন গতি পাবে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ ও ইরানের অর্থনৈতিক সহযোগিতা এক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0