English / বাংলা
Editorial News 24

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের পাশাপাশি উপকূলীয় ও দুর্গম এলাকায় আকাশপথে সীডবল ছিটাবে বিমান বাহিনী

বাংলাদেশ বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উদ্বোধন

দেশব্যাপী বৃক্ষসম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বাংলাদেশ বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিমান বাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ মহাকর্মসূচির ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনী এ উদ্যোগ গ্রহণ করেছে। কর্মসূচির আওতায় বিমান বাহিনী বিভিন্ন ধরনের ফলজ, বনজ এবং ঔষধি গুণসম্পন্ন গাছের চারা রোপণ করবে।

এছাড়া বিমান বাহিনী প্রধানের দিকনির্দেশনায় দেশের উপকূলীয় অঞ্চল ও পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বনায়ন কার্যক্রম জোরদারে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথে সীডবল (বীজসমৃদ্ধ মাটির বল) নিক্ষেপের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিমান বাহিনী সূত্রে জানা গেছে, এর আগেও দেশের বিভিন্ন প্রত্যন্ত উপকূলীয় এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে সীডবল নিক্ষেপ করে সফলভাবে বনায়ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা বিভিন্ন গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচিতে অংশ নেন। এ সময় বিমান সদরের পরিচালকবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিট এবং বিমান বাহিনী পরিচালিত সকল স্কুল ও কলেজ প্রাঙ্গণেও বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে।

পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিমান বাহিনীর এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বাংলাদেশ বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উদ্বোধন

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0