English / বাংলা
Editorial News 24

তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের অনলাইন নিবন্ধন, অবৈধ আমদানি প্রতিরোধ এবং রাসায়নিক দুর্ঘটনা মোকাবেলায় কার্যকর পদক্ষেপের নির্দেশনা।

রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬তম সাধারণ সভা অনুষ্ঠিত, রাসায়নিক নিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি)-এর ২৬তম সাধারণ সভা সোমবার (২২ জুন) সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিএনএসিডব্লিউসি’র চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি। সভায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা এবং বাহিনীর মোট ৪৩ জন সামরিক ও অসামরিক সদস্য অংশগ্রহণ করেন।

সভায় আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র কনভেনশন এবং রাসায়নিক অস্ত্র (নিষিদ্ধকরণ) আইন, ২০০৬-এর বিধিবিধান কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য সংক্রান্ত কার্যক্রম এবং তফসিল বহির্ভূত স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহকে বিএনএসিডব্লিউসি’র সঙ্গে অনলাইনে নিবন্ধনের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এছাড়া দেশে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের অবৈধ আমদানি ও অনলাইন ক্রয়-বিক্রয় প্রতিরোধ, তালিকাভুক্তি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নিবন্ধন ফি পুনঃনির্ধারণ, সক্ষম পরীক্ষাগারের সংখ্যা বৃদ্ধি এবং বিএনএসিডব্লিউসি সফটওয়্যারের উন্নয়নে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

সভায় দেশের সার্বিক রাসায়নিক নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করা এবং সম্ভাব্য রাসায়নিক দুর্ঘটনা মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান আমদানিকারক, ব্যবহারকারী, কাস্টমস বিভাগ এবং আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান। তিনি বলেন, দেশের রাসায়নিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের কোনো বিকল্প নেই।

Image

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬তম সাধারণ সভা অনুষ্ঠিত, রাসায়নিক নিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি)-এর ২৬তম সাধারণ সভা সোমবার (২২ জুন) সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিএনএসিডব্লিউসি’র চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি। সভায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা এবং বাহিনীর মোট ৪৩ জন সামরিক ও অসামরিক সদস্য অংশগ্রহণ করেন।

সভায় আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র কনভেনশন এবং রাসায়নিক অস্ত্র (নিষিদ্ধকরণ) আইন, ২০০৬-এর বিধিবিধান কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য সংক্রান্ত কার্যক্রম এবং তফসিল বহির্ভূত স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহকে বিএনএসিডব্লিউসি’র সঙ্গে অনলাইনে নিবন্ধনের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এছাড়া দেশে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের অবৈধ আমদানি ও অনলাইন ক্রয়-বিক্রয় প্রতিরোধ, তালিকাভুক্তি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নিবন্ধন ফি পুনঃনির্ধারণ, সক্ষম পরীক্ষাগারের সংখ্যা বৃদ্ধি এবং বিএনএসিডব্লিউসি সফটওয়্যারের উন্নয়নে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

সভায় দেশের সার্বিক রাসায়নিক নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করা এবং সম্ভাব্য রাসায়নিক দুর্ঘটনা মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান আমদানিকারক, ব্যবহারকারী, কাস্টমস বিভাগ এবং আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান। তিনি বলেন, দেশের রাসায়নিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের কোনো বিকল্প নেই।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0