English / বাংলা
Editorial News 24

ইজিবাইকের ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, নেত্রকোনায় প্রাণ গেল বৃদ্ধের

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু খান (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) রাত আটটার দিকে উপজেলার বাহাত্তরকাহন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিজ বাড়িতে ইজিবাইকের ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় হঠাৎ শর্টসার্কিটের ঘটনা ঘটে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন বাচ্চু খান। পরে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শৌভিক শ্রাবণ দত্ত জানান, হাসপাতালে আনার আগেই বাচ্চু খানের মৃত্যু হয়েছিল।

কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে রাতেই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করে ব্যাটারিচালিত যানবাহন চার্জ দেওয়ার বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা সামনে এসেছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ইজিবাইকের ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, নেত্রকোনায় প্রাণ গেল বৃদ্ধের

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু খান (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) রাত আটটার দিকে উপজেলার বাহাত্তরকাহন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিজ বাড়িতে ইজিবাইকের ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় হঠাৎ শর্টসার্কিটের ঘটনা ঘটে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন বাচ্চু খান। পরে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শৌভিক শ্রাবণ দত্ত জানান, হাসপাতালে আনার আগেই বাচ্চু খানের মৃত্যু হয়েছিল।

কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে রাতেই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করে ব্যাটারিচালিত যানবাহন চার্জ দেওয়ার বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা সামনে এসেছে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0