রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলা সদরের তালশন কালীবাড়ী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাকিব আল হাসান তালশন গ্রামের ওছমান আলী খন্দকারের ছেলে। তিনি আদমদীঘি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পালন করেছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আদমদীঘি উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর এবং দলীয় নেতাদের ছবিতে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে।
ঘটনার পর ২০২৪ সালের ২৫ আগস্ট বিশেষ ক্ষমতা আইনে শতাধিক নাম উল্লেখ করে এবং আরও প্রায় ২৫০ জন অজ্ঞাতনামাকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার ভিত্তিতেই সাকিব আল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানা গেছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন