English / বাংলা
Editorial News 24

পুত্রজায়ার ‘পেরদানা পুত্রা’ ভবনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উষ্ণ অভ্যর্থনা; দুই দেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় আনুষ্ঠানিক সংবর্ধনা।

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার প্রদান

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে দেশটিতে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তাঁর সহধর্মিণী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

সংবর্ধনা অনুষ্ঠানে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার প্রদান করে। একই সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন।

পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিচয় করিয়ে দেন। জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীও তাঁর সফরসঙ্গী প্রতিনিধি দলের সদস্যদের মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন।

এর আগে শনিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে কুয়ালালামপুর পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অংশ হিসেবে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে কূটনৈতিক মহল মনে করছে।

Image

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার প্রদান

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে দেশটিতে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তাঁর সহধর্মিণী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

সংবর্ধনা অনুষ্ঠানে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার প্রদান করে। একই সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন।

পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিচয় করিয়ে দেন। জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীও তাঁর সফরসঙ্গী প্রতিনিধি দলের সদস্যদের মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন।

এর আগে শনিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে কুয়ালালামপুর পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অংশ হিসেবে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে কূটনৈতিক মহল মনে করছে।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0