সরকার গঠনের পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২১ জুন) বিকেল ৩টায় তিনি ঢাকা ত্যাগ করে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা দেবেন।
সফরের প্রথম ধাপে কুয়ালালামপুরে পৌঁছে আগামী সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী Anwar Ibrahim-এর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন তিনি। বৈঠকে শ্রমবাজার সম্প্রসারণ, আসিয়ানের সদস্যপদ প্রাপ্তি এবং মুক্ত বাণিজ্য চুক্তির মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। পাশাপাশি সংস্কৃতি বিনিময়সহ একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে।
এরপর মঙ্গলবার মালয়েশিয়া থেকে সরাসরি চীনের দালিয়ানে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সম্মেলনে (২০২৬ গ্রীষ্মকালীন দাভোস ফোরাম) অংশ নেবেন। সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে।
সফরের পরবর্তী ধাপে বুধবার তিনি চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এ বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হবে।
সফরকালে মোট ১৩টি সমঝোতা স্মারকসহ প্রায় ১৭টি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। সফরের শেষ পর্যায়ে ২৬ জুন চীনের প্রেসিডেন্ট Xi Jinping-এর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। সেদিনই সফর শেষ করে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন