English / বাংলা
Editorial News 24

আখাউড়ায় রেললাইনের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আখাউড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

রোববার (২১ জুন) সকালে পৌর শহরের দেবগ্রাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশ জানায়, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেললাইনের পাশে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করে। মৃতদেহটি লুঙ্গি ও শার্ট পরিহিত অবস্থায় ছিল এবং শরীরে পচনের চিহ্ন পাওয়া গেছে।

প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস কুদ্দুস বলেন, নিহত ব্যক্তির বয়স আনুমানিক চল্লিশোর্ধ্ব হতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

আখাউড়ায় রেললাইনের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

আখাউড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

রোববার (২১ জুন) সকালে পৌর শহরের দেবগ্রাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশ জানায়, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেললাইনের পাশে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করে। মৃতদেহটি লুঙ্গি ও শার্ট পরিহিত অবস্থায় ছিল এবং শরীরে পচনের চিহ্ন পাওয়া গেছে।

প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস কুদ্দুস বলেন, নিহত ব্যক্তির বয়স আনুমানিক চল্লিশোর্ধ্ব হতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0