ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টার সফিকুল রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারী যুবক সুমনকে আটক করেছে পুলিশ।
রোববার (২১ জুন) সকালে এ ঘটনা ঘটে। হামলার পর কিছু সময়ের জন্য ওই রুটে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয় বলে জানা গেছে।
আটক সুমন কসবা উপজেলার বিষ্ণাউড়ি এলাকার মধুপুর গ্রামের রৌশন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে মাছের পোনা পরিবহনকে কেন্দ্র করে ১০০ টাকা আদায়ের অভিযোগ ওঠে। এ বিষয়টি নিয়ে স্থানীয় যুবক সুমন ক্ষিপ্ত হয়ে স্টেশন মাস্টার সফিকুল রহমানের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি স্টেশন মাস্টারের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় স্টেশনের টেলিফোন, সিগন্যালিং যন্ত্রাংশসহ মূল্যবান সরঞ্জামও ভাঙচুর করা হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে আটক করে। আহত স্টেশন মাস্টারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হামলার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
এ ঘটনায় রেলস্টেশনে কিছু সময়ের জন্য উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়, পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন