জয়পুরহাটের কালাই উপজেলায় মোটরসাইকেলের সাইড দেওয়া ও হর্ন বাজানোকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের তালোড়া বাইগুনী গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, বিএনপির কর্মী আবু জাফর মো. সৌরভ মোটরসাইকেল নিয়ে বাজারে যাওয়ার সময় সড়কে ধানবোঝাই ভ্যান রেখে দাঁড়িয়ে ছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী আতিকুল ইসলাম। পথ ছাড়ার জন্য সৌরভ হর্ন বাজালে এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের কর্মী-সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১১ জন আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
উদয়পুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আমজাদ হোসেন জানান, মোটরসাইকেলের সাইড দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
কালাই থানার পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্রনাথ সিংহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন